পচা কবিতা
Thursday, 21 February 2013
ধর্মঘট
সর্বঘটে কাঁঠালি কলা
ধর্মঘটে কি?
বাড়িতে বসে ছুটির মজা
পান্তা ভাতে ঘি
Thursday, 8 November 2012
To whom it may concern
পার্কস্ট্রীট থেকে লোবা সবই তো সাজানো
তোমায় বদনামের জন্য সবই এসব গুজব
এত মিথ্যের প্রায়শ্চিত্ত করতেই
এবার করছো শ্মশানকালীর পুজো?
Saturday, 13 October 2012
পুজো
বাজলো ঢাকের সুর
লাগলো কাশের দোলা
নীল আকাশে শুরু হল
সাদা মেঘের খেলা
নতুন জামার গন্ধ
আর নতুন শাড়ির ভাঁজ
দুর্গা পুজোর আনন্দেতে
মাতল সবাই আজ
হাতীর পিঠে আসছে চেপে
শস্যে ভরবে গোলা
পালকি চেপে যাওয়ার বেলায়
লাগবে একটু দোলা
পুজো মানেই ঠাকুর দেখা
আর প্যান্ডেলেতে গল্প
বাবামায়ের বকুনি ভূলে
নিয়ম ভাঙ্গা অল্প
বাজবে মাইক গমগমিয়ে
পূজোর নতুন গানে
"ঢাকের তালে কোমর দোলে"
নাচতে যে মন মানে
সন্ধে হলেই জ্বলবে উঠে
হাজার রঙের আলো
পুজোর এই চারটি দিন
কাটুক সবার ভালো
Monday, 1 October 2012
গান্ধীজীর প্রতি
আজকে তোমার, পরশু ত্রিনার (
Trina
r) , তরশু আমার
হবে জলসা, আছে vocalist, নেইকো drummer
দশ টাকা থেকে হাজার, সব নোটেতেই তুমি
সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি
Wednesday, 26 September 2012
আজগুবি
আনমনা খেয়ালে
যদি লিখি দেওয়ালে
টিকটিকি এসে সব
চেটেপুটে খেয়ে যায়
বাবুদের গোয়ালে
গরুটাকে দোয়ালে
গয়লাটা খুশি হয়ে
দুটো গান গেয়ে যায়
Wednesday, 8 August 2012
অলিম্পিক
মেখেছো জাপানি তেল
মালিশ করনি, তাই
গড়িয়ে পড়েছে পায়ে।
দিলে তাই লম্বা দৌড়
তবু পদক পাওনি,
নুনের ছিটে লেগেছে ঘায়ে
Thursday, 26 July 2012
All Out
জ্বললে মশার ধুপ
সব মশারাই চুপ
উড়তে গিয়ে ঊর্ধ্ব পানে
আটকে গিয়ে সিলিং ফ্যানে
পড়ছে টুপ টুপ
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)