Monday, 15 August 2011

ঠিক উড়বে...


যেই ভাঙ্গবে
সেই জুড়বে
কিছু ভিজবে
কিছু পুড়বে


সাত পাকে
শুধু ঘুরবে?
আর সোনা দিয়ে
কিছু মুড়বে?


তোমার স্বপ্ন
আমার স্বপ্ন
ডানা মেলে
ঠিক উড়বে

Saturday, 6 August 2011

কেন বল না


একা বসে আনমনে
কি যে ভাব জানিনা
সব বলা যায় না যে
এ কথা তো মানিনা


কি যে হয় কেন হয়
সেই মোর চিন্তা
এইভাবে কেন যাবে
বৃথা তোর দিনটা


সব কথা বলে ফেল
খুলে মন খুলে প্রান
নাহলে যে সারাদিন
মন করে আনচান


এর পরে যদি কিছু
না বলাই রেখে দাও
চাইবনা জানতেও
যত খাও এত ভাও

Monday, 18 July 2011

:D :P :* :)

যখন তুমি বললে কোলোন ডি [:D]
আমি মাখলাম তখন ওডিকোলোন
যখন তুমি বললে কোলোন পি [:P]
তোমায় কোলে তুলে দিলাম দোলন

আর একটু বেশি খেয়ে বার
যখন আমি চাইলাম কোলন স্টার [:*]
তুমি চুলটা সরিয়ে মারলে একটু কেত
মুখে শুধু খেলিয়ে কোলন ফার্স্ট ব্র্যাকেট [:)]

শেষ শুরু

নেই কিন্তু আছে
দূরে তবু কাছে
সাঙ্গ হল
আমার খেল
রাখছি গোঁফ
মাখছি তেল
ফুল ধরেছে
কাঁঠাল গাছে

Wednesday, 8 June 2011

তোমার জন্যই লেখা


নিয়ে Feelings
করি Dealings
নয় সত্যি
এক রত্তি


বোঝো না
করো রাগ
আর নয়
আজ থাক


যেটা বলি
সেটা নয়
অকারনে
পাও ভয়


বুঝি আমি
তোমাকেও
কথা বলা
থামলেও


যবে বলি 
তবে নয়
এত কেন 
দেরি হয়


তাড়াতাড়ি
ক'রো না
এত দিন
সহে না


ভালোবাসা
নিঃস্বার্থ
কোনও প্রশ্ন
নেই আর তো?

Saturday, 7 May 2011

হঠাৎ খুঁজে পাওয়া একটা কিছু


হারিয়ে ফেলার আনন্দের
চিহ্ন ছিল রুমাল
তোমারটা গাঢ় নীল
আর আমার হাল্কা লাল

মৃত মানুষের গন্ধ
আর শুকিয়ে যাওয়া রক্ত
ছিল যত্ন করে তুলে রাখা
এখন ফেলে দেওয়াই শক্ত

ছিল আরও অনেক কিছুই
আদর করে রাখা
আজ সে সবই আস্তাকুরে
আলমারি আজ ফাঁকা