পচা কবিতা
Saturday, 25 April 2015
খরা
হচ্ছে, হবে, আরও কদিন দেরি
কবিতাটাও আর ঠিকমতো আসছেনা
কাউকে নিয়ে তো একটা লিখতে হয়
সেও আজ আর হাসছে না...
26 এপ্রিল 2011
কণিকা
দ্বার বন্ধ করে দিয়ে মশাটাকে রুখি
হাওয়া বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি
উত্তম নিশ্চিন্তে চলে সুচিত্রার সাথে,
তিনিই পাগলু যিনি চলেন তফাতে।
মোদীর পেপার কহে ছাড়িয়া নিশ্বাস,
'এই সময়'-এ সর্বসুখ আমার বিশ্বাস।
বিয়ার কাজেরই অঙ্গ এক সাথে গাঁথা,
Weekend এল মানেই এটা ধরা বাঁধা
(ক্ষমা করিও রবিদাদু, করিলাম খিল্লি
ছিল তোমার CAT করিলাম বিল্লি)
ওয়ার্ল্ড কাপ
সাতটা জিত, একটা হার
তাতেই এতো তিরস্কার?
সাতদিন হয়েছে, একদিন হয়নি
স্যালুট টিম ইন্ডিয়া, স্যালুট তোমায় ধোনি
#We_will_take_it_back_next_time
এপ্রিল ফুল
ফুল ফুটুক নাই বা ফুটুক
আজ এপ্রিল ফুল ফুটবেই
হুল ফোটাক নাই বা ফোটাক
মউমাছি আজ উড়বেই
ফুল ফুটুক নাই বা ফুটুক
আজ এপ্রিল ফুল ফুটবেই
হুল ফোটাক নাই বা ফোটাক
মৌমাছি আজ উড়বেই
ঝড় উঠুক না বা উঠুক
খড়কুটো আজ উড়বেই
তোমার আমার দূরত্ব
হয়ত আজকে ঘুছবেই...
নেট নিউট্রালিটি
নতুন নিয়ম করবে ট্রাই
তাতেই করে প্রান আইঢাই
কমিয়ে দিয়ে নেটের স্পীড
অন্য সাইট করবে লিড
থেকেও নেটের কানেকশান
পাবেন না যা আপনি চান
নিপাত যাক এই নতুন আইন
নিচের লিঙ্কে করুন সাইন
http://www.savetheinternet.in/
Thursday, 28 November 2013
Thanksgiving
উৎসব কি জন্য?
মার্কিনি নবান্ন
ধন্যবাদান্তে টার্কি
সঙ্গে যদি পাই
পাম্পকিন পাই
তবে আর চাই কি?
Wednesday, 30 October 2013
আড়াই পেগ বৃষ্টির পর
ঠাণ্ডা নামলো কলকাতায়
জমতে বরফ যদিও অনেক দেরি
হলেও হতে পারে এমন আশায়
বুক বেধেছি তবু
হালকা সুতোয় আটকে আছে ঘুড়ি
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)